ঐতিহ্যবাহী তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমী ১৯৮৩ ইং সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ ইং সালে এমপিওভুক্ত হয়। প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকসহ অনেক অভিজ্ঞ শিক্ষক ও তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারী এখানে কর্মরত আছেন। তাঁদের মধ্যে আমার অভিভাবকতুল্য ও শিক্ষকসম রয়েছেন, যা আমার কাছে আনন্দের ও গর্বের।
এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের আমি একজন প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি, যা নিয়ে আমি গর্ববোধ করি। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা লে. কর্নেল সৈয়দ আতাউল হক (অব.) সাহেবের কাছে আমি চিরঋণী ও চিরকৃতজ্ঞ।
পাশাপাশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আমাকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছেন। বিদ্যালয়ের নিরাপদ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ, যথাযথ নিয়মে পাঠদানের ব্যবস্থা করা ও সকল সহকর্মীকে সহযোগিতা করা আমার দৃঢ় প্রত্যয়। শিক্ষক, অভিভাবক ও কমিটি সবাই পাশে থাকলে সকল উদ্যোগ সফল হবে বলে আমি বিশ্বাস করি।
সকল ভালো কাজে সবার সহযোগিতা কাম্য।
(আশরাফুল ইসলাম)
সহকারী প্রধান শিক্ষক
তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমী
মদন, নেত্রকোণা।
