প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ,
তিয়শ্রী নূরেল হোসেন খান একাডেমীতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের একাডেমী শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সংস্কৃতি ও ব্যক্তিত্ব গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেয়। আমরা বিশ্বাস করি, শুধু বইয়ের জ্ঞানই নয়, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীকে সৃজনশীল, দায়িত্বশীল এবং স্বাবলম্বী করে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে জাতির গর্ব হতে পারে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছাত্রছাত্রীদের একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ প্রদান করতে, যেখানে তারা আনন্দ ও উৎসাহের সঙ্গে শিক্ষা লাভ করবে।
আপনাদের সহযোগিতা ও সমর্থন আমাদের এই যাত্রাকে আরও সুগম করবে বলে আমি আশা করি।
